1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পিছিয়েছে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিআরটি অবকাঠামো সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার সুপারিশ চীনের গুয়াংজিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, নিহত ২ বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

‘হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

হরতাল-অরোধকারীরাই রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, যারা হরতাল-অবরোধ করছে তারাই ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে এসব করছে তারা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন একটি রাজনৈতিক দলের লোকজন হরতাল ও অবরোধের নামে জনগণের জীবন সম্পদ ধ্বংস করে চলেছে। তেজগাঁওয়ের ট্রেনে আগুন সেই প্রক্রিয়ারই অংশ বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।’

হাবিবুর রহমান আরও বলেন, ‘অবশ্যই আমি বলতে চাই যারা অবরোধ করছে হরতাল করছে তারা এটা করছে। যারা এর আগে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা ধরাও পড়েছে। গাজীপুরের রেল লাইন কেটে ফেলা হয়েছিল। সেখানেও একজনকে হত্যা করা হয়েছে। আমি বলব ট্রেনটিকে দুর্ঘটনার কবলে ফেলে একজনকে হত্যা করা হয়েছে। এখানে যা ঘটছে প্রত্যেকটি ঘটনাকে আমি সরাসরি হত্যা বলতে চাই। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা হরতাল এবং অবরোধকারীদের একটি অংশ বলে আমি মনে করি।’

ভোরে নেত্রকোণা থেকে ঢাকায় ঢোকার পথে অগ্নিসন্ত্রাসের শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর ৫টার দিকে তেজগাঁও স্টেশনে এ ঘটনায় পুড়ে গেছে ট্রেনটির তিনটি বগি। এর মধ্যে একটি বগি থেকে এক মা, তার শিশু সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

যাত্রীদের বরাত দিয়ে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর যাত্রীরা বগিতে আগুন দেখতে পান। তারা চিৎকার শুরু করলে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনের কাছাকাছি থামান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ শুরু করে।

নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি এবং তার ৩ বছরের ছেলে ইয়াসিন। বাকি দুজনের নামপরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026