1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পিছিয়েছে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিআরটি অবকাঠামো সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার সুপারিশ চীনের গুয়াংজিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, নিহত ২ বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

আগুন নিয়েই বিমানবন্দর থেকে তেজগাঁও ছুটছিল ট্রেনটি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনে ছাই হয়ে যায় তিনটি কোচ। আগুন নিয়েই বিমানবন্দর এলাকা থেকে ট্রেনটি ছুটে চলে তেজগাঁও পর্যন্ত।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর ৫টার দিকে বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনের পেছনের দিকের তিনটি বগি। আতংকিত যাত্রীরা ভেতরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তবে ট্রেনের চালক বুঝতেই পারেননি আগুন লেগেছে।

চালক বুঝতে বুঝতে ট্রেনটি চলে আসে তেজগাঁও। ট্রেন থামার পর যাত্রীরা হুড়োহুড়ি করে ভেতর থেকে নামতে শুরু করেন। তবে তিনটি বগি পুড়ে গেলেও একটির ভেতরে আটকা পড়েন চারজন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।

ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, ট্রেনটি বিমানবন্দর থেকে তেজগাঁওয়ে উদ্দেশ্যে রওনা হওয়ার পরই তারা দুই বগির মাঝে থাকা ফাঁকা জায়গায় হঠাৎ আগুন দেখতে পান। যাত্রীরা তখন আগুন বলে চিৎকার দিলেও চালক ট্রেনটি তেজগাঁও রেলওয়ে স্টেশনের কাছে নিয়ে থামান। এরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। এরপর দমকল বাহিনী আগুন নির্বাপণ করতে সক্ষম হন।

কমলাপুর রেলওয়ে থানার পরিদর্শক মো. ফেরদৌস বলেন, তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহ চারটি সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026