1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পিছিয়েছে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিআরটি অবকাঠামো সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার সুপারিশ চীনের গুয়াংজিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, নিহত ২ বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

হরতালের প্রভাব নেই সড়কে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই সড়কে। রাজধানীতে সব ধরনের যানবাহনের চলাচল স্বাভাবিক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সরেজমিনে রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর ১১, মিরপুর ১২ ও পল্লবী এলাকা ঘুরে দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক। মিরপুর থেকে রাজধানীর সব রুটের গণপরিবহন ছেড়ে যাচ্ছে।

এছাড়াও সড়কে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটও খুলতে দেখা যায়।

হরতালে যানবাহন চলছে কি না জানতে চাইলে বিকল্প পরিবহনের এক সহকারী বলেন, হরতালে সব ধরনের বাস চলছে। তবে হরতাল-অবরোধ হলে আমরা যাত্রী কম পাই।

মিরপুর থেকে নতুন বাজারের উদ্দেশ্য যাওয়া খলিল নামের এক যাত্রী বলেন, হরতালে যানবাহন স্বাভাবিক দিনের মতই চলছে। তবে আমার মনে হয়, জীবিকার প্রয়োজনে মানুষের রাস্তায় বের হলেও মনের মধ্যে ভয় ও আতঙ্ক থেকেই যায়।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর সরকার পতনের একদফা দাবিতে তিন দফায় চারদিন হরতাল ও ১১ দফায় ২২ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026