1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

ইসলামি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে — শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ২৪৯ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি শিক্ষাকে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে। ইসলামি শিক্ষার উন্নয়ন, ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে এ দেশের আলেম সমাজের শত বছরের দাবি পূরণ করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের আওতায় ৫২টি মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। এর ফলে ইসলামের ব্যাপক চর্চা গড়ে উঠবে।
তিনি আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে ‘ফাজিল অনার্স শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এ আলোচনা সভার আয়োজন করে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আলাদা আইন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে পূর্নাঙ্গ রূপ দিতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও নতুন ভবন নির্মাণের জন্য ৪৮৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষকদের বেতনভাতা এবং মর্যাদার তারতম্য দূর করা হয়েছে। তাদের মর্যাদা ও বেতন ভাতা সাধারণ শিক্ষকদের সমান করা হয়েছে। মাদরাসায় আধুনিক শিক্ষার সমন্বয় করে আইসিটি, বিজ্ঞান এবং বাংলা-ইংরেজী চালু করা হয়েছে। ফলে মাদরাসা শিক্ষার্থীদের জন্য সব ধরনের চাকুরির সুযোগ উন্মুক্ত হয়েছে। তারা একদিকে যেমন ভাল আলেম হবেন, তেমনি ভাল অফিসারও হতে পারবেন। মাদরাসায় অনার্স শিক্ষার মান উন্নয়নে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। কোর্সগুলোর সিলেবাস ও কারিকুলাম উন্নয়নে তিনি সংশ্লিষ্টদের সুপারিশমালা তৈরিরও পরামর্শ দেন। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যাতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে আলেম সমাজের প্রতি তিনি আহ্বান জানান।
সভায় দেশের সকল ফাজিল (অনার্স) মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদকে দেখতে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে যান। মন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, গত ২২ মার্চ অধ্যাপক আবু সায়ীদের একটি সফল অস্ত্রোপচারের পর তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026