1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

গাজীপুরে কাভার্ড ভ্যানে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধ

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার ঝাজর এলাকায় মেসার্স সামনা ট্রান্সপোর্ট নামের কভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়, চলন্ত কাভার্ড ভ্যানটি হঠাৎ থেমে গেলে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় গাড়ির লোকজন নেমে আগুন আগুন বলে চিৎকার করতে। পরে এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: রুহুল আমিন মোল্লা জানান, জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ থেকে কভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়। কিছুদুর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোন টিম সেখানে যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026