1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

বাসচাপায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে রোবেল পারভেজ (৩৫)। তিনি পেশায় ব্যাংক কর্মকর্তা ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ছিলেন। অপরজন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান। অন্যজনের পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বাসটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

এদিকে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনাায় এক পথচারী মারা গেছেন। তার পরিচয় এখনো মেলেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026