1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

গ্লোবাল এডুকেশন ফোরামে পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশের শাহানাজ পারভিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ২২০ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল এডুকেশন ও স্কিলস্ ফোরাম’ সম্মেলনের দ্বিতীয় দিনে ১৯ মার্চ ২০১৭ ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়। এবছর বাংলাদেশের শাহানাজ পারভিন বিশ্বের শীর্ষ ৫০ জন শিক্ষকের মাঝে স্থান পেয়েছেন। সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।
এবারের সম্মেলনের মূল ফোকাস ছিল ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন। এবছর বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026