1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

ফেনী ও চট্টগ্রাম প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। শনিবার সকালে ফুলগাজীর মুন্সিরহাট-আমজাদহাট সড়কের শনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের হাড়ি পুষ্কুরনি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে (অটোরিকশার চালক) মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকবর হোসেনের ছেলে আনাস (৮ মাস)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে মুন্সিরহাট-আমজাদহাট সড়ক দিয়ে আমজাদহাট ইউনিয়ন বাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শনিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট মাসের শিশু আনাস ও অটোরিকশাচালক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘মুন্সিরহাট শনিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহতদের নেয়ার পথে দুইজন নিহত হয়। এ ঘটনায় পিকআপভ্যান চালক শাহীনকে (২৭) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে চট্টগ্রামের মীরসরাইয়ে লরির চাপায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার সোফিয়া সড়ক এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো তিনজন হলেন, আলমগীর (৪৫), শফিকুল ইসলাম ( ৪২) ও মাসুদ মিয়া (৩৫)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ কে এম সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মীরসরাইয়ের সোফিয়া রোড এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। ওই সময় চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগতির লরি তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত বলে জানান।

দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও লরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com