1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রংপুরে ইসি রাশেদা ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

জাতীয় নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলার রিটার্নিং,সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কে হরতাল-অবরোধ দেবে তা আমরা বলতে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বর্তমানে ভোটের যে পরিবেশ তৈরি রয়েছে, সেই পরিবেশ বজায় থাকবে। ভোটাররা সংসদ সদস্য হিসেবে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই সংসদে যাবেন। আসন্ন নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে কিনা তা নিয়ে কমিশন চিন্তা করছে।

বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা প্রচার-প্রচারণা, উদ্দীপনামূলক এবং টিভিসি প্রস্তুতের কাজ করছি।আগে ভোটারদের ভয়-ভীতি দেখালে কোনো ধরনের শাস্তির বিধান ছিল না। এবার সংশোধিত আইনে ভয়-ভীতি প্রদর্শনকারীকে শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, মাঠ প্রশাসনে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই এটি সত্য নয়। এক দিনের নোটিশে আজ আমি প্রস্তুতি সভা করেছি।এ থেকে বোঝা যায় মাঠ প্রশাসন আমাদের নিয়ন্ত্রণ রয়েছে কি না।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারসহ থানার ওসি উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026