1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

আশুলিয়ায় রাতে চলন্ত বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক সাভার

ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাতে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের (ঢাকা অঞ্চল-৪) উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। স্থানীয় লোকজন জানান, দুর্বৃত্তরা বাসের পেছনের দিকে আগুন লাগিয়ে দিলে যাত্রীসহ সবাই বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। বাসের মালিক মামলা করবেন বলে জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026