1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জামালপুরে ট্রেনে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে থেমে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিএনপির ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে ট্রেনে দ্বিতীয়বার আগুন দেওয়ার ঘটনা ঘটল।

যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, ‘ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।’

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ১৮ নভেম্বর দিবাগত রাত দেড়টা
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর দিবাগত রাত দেড়টা
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর দিবাগত রাত দেড়টাছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
এর আগে রাত আড়াইটার দিকে রাকিবুল হাসান প্রথম আলোকে জানিয়েছিলেন, যমুনা এক্সপ্রেস নামের ওই ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছিল। পরে আগুন নেভানো শেষে সেখানকার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকায় নিয়ন্ত্রণকক্ষকে নিশ্চিত করা হয়, ক্ষতিগ্রস্ত বগির সংখ্যা দুটি।

রাকিবুল হাসান আরও বলেন, ট্রেনটি স্টেশনে খালি অবস্থায় থেমে ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ঘটনার পরপর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ট্রেনে আগুন দেওয়ার খবর শুনে তাদের দুটি ইউনিট রাত দেড়টায় সরিষাবাড়ী রেলস্টেশনে পৌঁছায় এবং পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

এর আগে গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026