1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সুফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর বাস স্টেশন থেকে কে. পি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস গাজীপুর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর এলাকায় পৌছলে ৫ জন দৌড়ে এসে গাড়ীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। যাত্রীদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, সোমবার ভোরে সফিপুর এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026