1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভারত কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে আজ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ জেনেভায় জি-৭ শীর্ষ সম্মেলন বিরোধী তীব্র বিক্ষোভ, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখতে আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপাক্ষিক সমঝোতাকে স্বাগত জানাল চীন, চূড়ান্ত সমাধানের বিষয়ে সতর্ক অবস্থান সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন বিশ্বকাপে মাত্র ১৮ সেকেন্ডে সভানবার্গের গোল, তিউনিসিয়াকে ৫–১ ব্যবধানে ওড়াল সুইডেন রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩, শিশুসহ আহত ৩ স্পেনের উদীয়মান তারকা ইয়ামালকে মরক্কোর দলে পাওয়ার আক্ষেপ সভাপতি ফোউজি লেকার পবিত্র আশুরা উপলক্ষে অতিরিক্ত ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সেগমেন্টে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বুধবার রাজধানী ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি। বেলা ২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে আজ একই সময়ে রাজধানীতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। আজ বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী।

দুই দলই সমাবেশ কর্মসূচীতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে। দেড় কিলোমিটার দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের জনসমাবেশকে ঘিরে জনমনে বিরাজ করছে নানামুখী শঙ্কা দেখা দিয়েছে।

 

বিএনপির সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের নয়া পল্টনের সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।

অপরদিকে আওয়ামীলীগের নেতারা শান্তি ও উন্নয়ন সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নিয়েছে। এর মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দিতে চায় আওয়ামী লীগ। সকাল থেকেই মিছিল নিয়ে রাজধানীর প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসবেন। বিএনপির এই কর্মসূচি ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সমাবেশ কর্মসূচি পালনের পাশাপাশি রাজধানীর অলিগলি ও পারা-মহল্লায় সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণের জানমালের নিরাপত্তা দিতেই এই উদ্যোগ। রাজধানীর প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026