1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

বাল্যবিবাহ নারী অধিকার বাস্তবায়নে প্রধান অন্তরায় — মেহের আফরোজ চুমকি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ২৩০ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ নারী অধিকার বাস্তবায়নে প্রধান অন্তরায়। সরকার দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাস করেছে। এ আইনের মাধ্যমে বাল্য বিবাহে জড়িত ছেলে-মেয়ে, পিতা-মাতা, বিবাহ রেজিস্ট্রারদের শাস্তির বিধান রাখা হয়েছে এবং বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আজ সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। র‌্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে এবং মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় ২ কোটি নারীকে ১৮টি ট্রেডে বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তাছাড়া বাল্যবিবাহ, যৌতুক, প্রজনন স্বাস্থ্য, সম-অধিকারসহ সচেতনতার জন্য বিভিন্ন ইস্যুতে দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের আহ্বায়ক এবং সুজনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সেক্রেটারি নাসিমা আক্তার জলি প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026