1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের কাতারের রাসলাফফান গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪ ও নিখোঁজ ১৮ ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার, প্রবৃদ্ধির ধারা অব্যাহত বিশ্বকাপ ইতিহাসে মিসরের প্রথম জয়, নিউজিল্যান্ডকে ৩–১ গোলে পরাস্ত করল মোহাম্মদ সালাহর দল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কুয়ালালামপুরে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক রাজধানীতে ২০ দিনে গ্রেফতার ১৫৩৭, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযান অব্যাহত তিন দশক পর ডালাসে আর্জেন্টিনার ম্যাচ, ভাবনায় অস্ট্রিয়া বধ ও একাদশ পরিবর্তন

আপসে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ আছে কি না জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল: কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না বৈঠকে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না? তবে এ বিষয়ে আওয়ামী লীগ বলেছে, সমঝোতার কোনো সুযোগ নেই।

আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে প্রায় তিন ঘণ্টা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ওবায়দুল কাদের।

প্রতিনিধিদল কোনো প্রস্তাব দিয়েছেন কি না—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কোনো প্রস্তাব দেয়নি, আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবি। তারা কথায় কথায় বলেছে আপনাদের মধ্যে এখানে কোনো কম্প্রোমাইজের পথ খোলা আছে কি না। তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না? আমরা বলেছি সেই পথ বিএনপি ব্লক করে রেখেছে।’

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘তারা পরিস্থিতি জানতে চেয়েছে, আমাদের অবস্থান জানতে চেয়েছে। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোনো ভায়োলেন্সের আশঙ্কা আছে কি না এসব বিষয় তারা পর্যবেক্ষণ করছে।’

কাদের বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের পরিবেশ, ভবিষ্যৎ গণতন্ত্র কীভাবে দেখছি এগুলো জানতে চেয়েছে, আমরা বলেছি।’

দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধিদলকে জানানো হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপির দাবির মধ্যে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এগুলো উঠে এসেছে, আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026