1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আ. লীগ-বিএনপির বৈঠক আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।

 

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে আজ সোমবার (৯ অক্টোবর) বৈঠক করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথমে প্রতিনিধিদল বিএনপি এবং পরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে।

এদিন সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠেয় বৈঠকে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর বেলা ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক করবে আওয়ামী লীগ। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতেই শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে দলটি।

মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে এ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026