1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ২৩৭ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়নের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হুইপ মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, দিদারুল আলম এবং মাহজাবীন মোরশেদ বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, প্রবাসে কর্মরত বাংলাদেশি কিছু সংখ্যক প্রবাসী মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়েছে মর্মে কয়েকটি দূতাবাস কর্তৃক প্রকাশিত প্রতিবেদন এবং প্রবাসে কর্মরত নারী কর্মীদের নিরাপত্তায় হাইকোর্ট কর্তৃক নির্দেশিত মনিটরিং সেল গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর, প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স আনার জন্য প্রণোদনা দেয়া এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃত্ব থাকে সেবিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া বিমান বন্দরে প্রবাসী কর্মীরদের হয়রানী থেকে মুক্ত ও তাদের জন্য আলাদা কাউন্টার স্থাপন, প্রবাসে গমনকারী কর্মীদের জীবন বীমার আওতায় আনা এবং বিএমইটির আওতাধীন প্রশিক্ষণ সেন্টারগুলোতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখার বিষয়ে কমিটি সুপারিশ করে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026