1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান মারুবেনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ২৫১ বার দেখা হয়েছে

বাংলাদেশে এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান মারুবেনি প্রা. লি.। চট্টগ্রামে মারুবেনি ও বিসিআইসি যৌথভাবে এ টার্মিনাল নির্মাণ করবে। মালয়েশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে এটি পরিচালনা করা হবে।
বাংলাদেশ সফররত জাপানের উদ্যোক্তা প্রতিষ্ঠান মারুবেনি প্রা. লিমিটেডের এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করে। আজ শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে মারুবেনির বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশে মিশ্র সার, পেপার বোর্ড, বিদ্যুৎ ও এলএনজি শিল্পখাতে বিনিয়োগের ব্যাপারে মারুবেনির কর্মকর্তারা আগ্রহ প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে মারুবেনির বিনিয়োগ আগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বোৎকৃষ্ট স্থান। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নগদ সহায়তা, কর অবকাশসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। তিনি এলএনজি টার্মিনাল ছাড়াও পেপার বোর্ড, বিদ্যুৎ ও মিশ্র সারখাতে যৌথ বিনিয়োগের জন্য একটি সমন্বিত প্রস্তাব প্রদান করতে মারুবেনির কর্মকর্তাদের পরামর্শ দেন। বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাবনা পেলে সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
শিল্পমন্ত্রী কর্ণফুলী সার কারখানাকে (কাফকো) বাংলাদেশে জাপানে বিনিয়োগের একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এর দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের অন্যান্য শিল্পখাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে মারুবেনির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, মারুবেনি প্রা. লিমিটেডের আশিয়ান ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ব্যবস্থাপনা বিষয়ক নির্বাহি কর্মকর্তা সজি কাওয়াহামা, মারুবেনির আঞ্চলিক মহাব্যবস্থাপক তরু কাবিয়া, উপ মহাব্যবস্থাপক কুনিও নিগিশি, ঢাকা অফিসের মহাব্যবস্থাপক হাদিহিরু কন্নু সহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026