1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বিশ্ব কিডনি দিবসে রাষ্ট্রপতির বাণী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ২৩৫ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৯ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস-২০১৭’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বর্তমানে অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে জন্মগত ত্রুটি, বংশগত রোগ, স্থূলতা, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অপর্যাপ্ত পানি পান, ব্যাথানাশক ঔষধ সেবনসহ নানাবিধ কারণে বিশ্বে ধীর গতির কিডনি বিকল রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। স্থূলতা আজ বিশ্বব্যাপী একটি স্বাস্থ্য সমস্যা। কিডনি রোগের প্রকোপ বৃদ্ধিতে স্থূলতা অনুঘটক হিসেবে কাজ করে। স্বাস্থ্যসম্মত জীবন পদ্ধতি অনুসরণ করে কিডনি রোগ প্রতিরোধ করা যায়। সেই পরিপ্রেক্ষিতে এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ‘করফহবু ফরংবধংব ধহফ ড়নবংরঃু. ঐবধষঃযু ষরভবংঃুষব ভড়ৎ যবধষঃযু শরফহবুং’ অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি। দিবসটি উপলক্ষে কিডনি বিষয়ক নানা কর্মসূচি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অভ্ বাংলাদেশ ও কিডনি ফাউন্ডেশনের যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। কিডনিকে সুস্থ রাখতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে জানাতে এ সব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
আমি ‘বিশ্ব কিডনি দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026