1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বিশ্ব কিডনি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ২৩৪ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ই মার্চ ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৯ই মার্চ ২০১৭ ‘বিশ্ব কিডনি দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য ‘করফহবু ফরংবধংব ধহফ ড়নবংরঃু. ঐবধষঃযু ষরভবংঃুষব ভড়ৎ যবধষঃযু শরফহবুং’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
সারা বিশ্বে কিডনি রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এ রোগে মৃত্যুবরণের হার অপেক্ষাকৃত বেশি। কাজেই এই সকল রোগের মূল কারণ অনুসন্ধান এবং প্রতিরোধের উপায় বের করা জরুরি। গবেষণায় দেখা গেছে স্থূলতা ও কিডনি রোগের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। স্বাস্থ্যকর জীবন প্রণালী অনুসরণ করে স্থূলতা প্রতিরোধ করা যায়। স্থূলতা হ্রাস পেলে কিডনি রোগও হ্রাস পাবে। সাধারণ জনগণের সচেতনতা এজন্য অত্যন্ত জরুরি।
কিডনি বিকল রোগীদের জন্য অত্যন্ত কম খরচে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে সীমিত আকারে আন্তর্জাতিক মানের ডায়ালাইসিস সেবা কেন্দ্র চালু করেছি। পর্যায়ক্রমে এর পরিধি আরো বাড়ানো হবে।
আমি আশা করি, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পস-এর মতো সংগঠনগুলো কিডনি রোগ প্রতিরোধ এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকগণ আরো নিবেদিত হবেন।
আমি বিশ্ব কিডনি দিবস-২০১৭ -এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026