1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

মুখে দুর্গন্ধ দূর করুন সহজ উপায়ে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ২৪৬ বার দেখা হয়েছে

অফিসের মিটিং হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা- সবার মাঝে কথা বলতে গিয়ে অনেকেই সচেতন থাকেন, মুখের দুর্গন্ধ প্রকাশ্যে চলে এলো না তো? সকালে ভালোভাবে ব্রাশের পরেও দিন যত এগোয়, ততই এই সমস্যা মাথাচাড়া দেয়। সাধারণত মুখের দুর্গন্ধ দূর করতে দু’বার ব্রাশ করা, নামি সংস্থার মাউথ জেল ব্যবহার, ঘন ঘন চিউইং গাম চিবোনো- এ সব সচেতনতা অনেকেই নিয়ে থাকেন। তবে তার পরেও এ সমস্যা নাস্তানাবুদ করে ছাড়ে অনেককেই।

চিকিৎসকদের মতে, লিভারের কোনো সমস্যা, অতিরিক্ত মসলাদার খাবার, মুখের প্রতিটি প্রান্ত ভালো করে পরিষ্কার না হওয়া ইত্যাদি কারণেও শ্বাসে দুর্গন্ধ আসে। দীর্ঘদিন এমন সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ঘরোয়া দুটি উপায় মেনে চললেও এই সমস্যাকে অনেকটা কব্জা করা যায়। এ সব কৌশল অবলম্বন করলে অফিস মিটিং হোক বা বন্ধুদের আড্ডা- নিঃসঙ্কোচে মেলামেশা করতে পারবেন আপনিও।

দেখে নিন শ্বাসের দুর্গন্ধ দূর করার সহজ কিছু ঘরোয়া উপায়:

একটি পাত্রে বেকিং সোডা নিন। তাতে যোগ করুন গরম জল। বেকিং সোডা ভালো করে জলে গুলে গেলে সেই জল দিয়ে দিনের মধ্যে বার কয়েক কুলকুচি করুন। প্রতিদিন এই অভ্যাস রপ্ত করতে পারলে শ্বাসের দুর্গন্ধ থেকে সহজেই মুক্তি মেলে।

সাধারণ লাল চা বা কফি খাওয়ার অভ্যাস সরান বরং লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন গ্রিন টি। সেই চা-ই খান, গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। লবঙ্গের গন্ধ শ্বাসে সতেজভাব আনে। অতিরিক্ত জাঙ্ক ফুডেও শ্বাসের দুর্গন্ধ আসে। এই দুই ঘরোয়া উপায় ছাড়াও শ্বাসের গন্ধ দূর করতে কয়েকটা নিয়ম মেনে চলুন রোজ।

* কেবল দাঁতই নয়, ব্রাশ করুন জিভও।

* মসলাদার খাবার, জাঙ্ক ফুড এসব শরীরে টক্সিন বাড়ায়। তাই এড়িয়ে চলুন এসব।

* টক দই রাখুন খাওয়ার পাতে। শরীরের টক্সিন দূর করতে টক দইয়ের ভূমিকা অনস্বীকার্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026