1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রী সরকার পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বারোপ করেছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৩৩ বার দেখা হয়েছে

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টিতে সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো পর্যটকবাহী আন্তর্জাতিক অত্যাধুুনিক সিলভার ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ এর বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছে। এ রিভার ক্রুজ চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বিটিবির সিইও ড নাসির উদ্দিন প্রমুখ।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ওশান ক্রুজের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের খ্যাতনামা ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।
জাহাজটি আন্দামান দ্বীপ থেকে যাত্রা করে কলম্বো, বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন, কলকাতা, মিয়ানমার হয়ে থাইল্যান্ডের ফুকেটে যাত্রা শেষ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026