1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

টঙ্গীতে দেয়াল ধসে ৩ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা ধোনু মিয়া ছেলে সুবজ (৫০) ও আকন্দ মিয়ার ছেলে সুলতানা (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা। আজও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এ সময় একটি বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026