1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. রমজান আলী (২২), মো. সিফাত (১২) ও মোহাম্মদ আলম (৩৫)। তাদের সবার বাড়ি কুমিল্লায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সুমন নামে একজন জানান, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। শনিবার রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় তিনজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026