1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২ জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানান, নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কাজী আমির উদ্দিন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026