1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে কটূক্তি, নোয়াখালীতে হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১১৪ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে কটূক্তি করার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা বাদল মির্জার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমকি গ্রামের আমকি মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। বাদল মির্জা ওই গ্রামের আবু বাহারের ছেলে। তিনি সোনাইমুড়ী উপজেলা ও জয়াগ ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন।
জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ জানান, বাদল ৮-১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় চলে যান। সেখান থেকে তিনি আমেরিকা প্রবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে কটূক্তির খবর সাবেক ছাত্রদল নেতা বাদলের পরিবারের সদস্যরা জানার পর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। সকালে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী শামীম ওসমানকে হেনস্তার প্রতিবাদে বাদলের বাড়িতে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তোপের মুখে শামীম ওসমান

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, ‘বাদল দেশে থাকতে উপজেলার জয়াগ ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা ছিলেন। ওই সময় তিনি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে সরকার পরিবর্তন হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বাড়ির সামনে স্লোগান দেন। ওই সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। তবে ছাত্রলীগ নেতারা ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করেনি।’

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

বাদল মির্জার গ্রামের বাড়িতে ছাত্রলীগের নেতাকর্মীরা
গত বুধবার জ্যাকসন হাইটসের লিটল বাংলাদেশ এলাকায় যান শামীম ওসমান। তাকে দেখামাত্র রাস্তার বিপরীতে থাকা নিউইয়র্ক মহানগর বিএনপি নেতা রাব্বী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাদল মির্জাসহ কয়েকজন যুবক বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা সেখানে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে, যার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026