1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

সিলেট-তামাবিল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দ্রুতগামী বাস ব্যাটারিচালিত টমটমকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র শ্যামল বনিক গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যুসহ পাঁচজনের প্রাণহানির খবর পেয়েছি। সত্যতা যাচাইয়ের পর প্রকৃত তথ্য জানা যাবে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারও পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছেন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের নাম মুসদ আলী (৫০), নূর উদ্দিন (৫৫), আব্দুল লতিফ (৫০), মো. কামাল (২৫) ও অজ্ঞাত আরেকজন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে গেটলক বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী টমটমকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026