1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

যশোরে ইজিবাইকে বাসের ধাক্কা: নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

যশোর প্রতিনিধি

যশোর সদরে ইজিবাইকে বাসের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭) ও একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

জাহাঙ্গীর হোসেন নামের স্থানীয় এক মুদিদোকানি বলেন, যশোর থেকে একটি ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে যায়। এসময় ইজিবাইকের পেছনে থাকা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026