1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

এস্কেভেটর-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকায় এস্কেভেটর ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা এস্কেভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দু’জন নিহত হন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জুয়েল সরকার জানান, দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আসার পর নিহত হয়েছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026