1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিমি থেমে থেমে যানজট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ জুলাই) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে করে বিপাকে পড়েছে গন্তব্যে যাওয়া মানুষ।

পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীর গতি শুরু হয়।

এ দিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে বুধবার ভোর থেকে থেমে থেমে যানজট শুরু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026