1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে বাস ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরো চারজন।

আজ বুধবার (৫ জুলাই) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার ছাত্তারকা‌ন্দি এলাকায় এই ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন- জামা‌লপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দি‌নের ছে‌লে হা‌লিম (৩২) ও একই উপ‌জেলার ডোয়াইল গ্রা‌মের ম‌জিবর রহমা‌নের ছে‌লে ওয়াজেদ (৪০)।

ধনবা‌ড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌ক্যাল অফিসার ডা. আল আমিন জানান, দুর্ঘটনায় চারজনকে হাসপাতা‌লে আনা হয়। তাদের ম‌ধ্যে তিনজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ধনবা‌ড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী কালের কণ্ঠকে বলেন, মধুপুরগামী সিএন‌জিচালিত অটোরিকশার সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই অটোরিকশায় থাকা দুইজন মারা যান।

এতে আহত হয়েছে আরো চারজন।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026