1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

এলাকা ছেড়েও ধর্ষণের হাত থেকে রক্ষা পেলো না স্কুলছাত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের কামারখন্দে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও মারপিটের অভিযোগ উঠেছে সুমন নামের এক যুবকের বিরুদ্ধে।

 

সুমন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি।

এ ঘটনায় রবিবার (২ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গত শনিবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ওই স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, স্কুল থেকে ফেরার পথে প্রায়ই ওই স্কুলছাত্রীকে উত্যক্ত ও নানা কুপ্রস্তাব দিতো প্রতিবেশী সুমন। সুমনকে ওই ছাত্রীর পরিবার থেকে একাধিকবার নিষেধ করার পরও সুমন তাকে উত্যক্ত করতেই থাকে। মান সম্মানের ভয়ে বিষয়টি আর কাউকে না জানিয়ে পরিবার নিয়ে ঢাকায় পাড়ি জমায় ওই ছাত্রীর পরিবার। তাতেও দমেনি সুমন। ঢাকাতে গিয়েও ওই ছাত্রীকে উত্যক্ত করতে থাকে সুমন। সেখানে স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এবার স্কুলছাত্রীর পরিবার বাড়িতে আসে ঈদ করতে। এরই এক পর্যায়ে গত শনিবার (১ জুলাই) দিবাগত রাতে জানালা ভেঙে স্কুলছাত্রীর শোবার ঘরে ঢুকে ধর্ষণ করে সুমন। স্কুলছাত্রীর চিৎকারে পাশের ঘর থেকে তার বাবা মা আসলে সুমন জানালা দিয়ে পালিয়ে যায়। পরে সকালে বিষয়টি সুমনের বাড়িতে তার পরিবারকে জানাতে গেলে স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যদের মারপিট করে সুমন ও তার পরিবারের সদস্যরা।

চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগচাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
পরবর্তীতে ওই ছাত্রীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফেরে ওই স্কুলছাত্রী।

এ ব্যাপারে কথা বলতে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে অভিযুক্ত সুমনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশীরা জানান, সুমনের ঘটনায় পুলিশের গ্রেপ্তার আতঙ্কে তারা বাড়ি তালা দিয়ে পালিয়ে গেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, ওই স্কুল ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্কুল ছাত্রীর শারিরীক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ভিকটিম স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য বুধবার সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত সুমনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026