1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

১১ ঘণ্টা পর নিভেছে সেই তেলবাহী জাহাজের আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

অবশেষে নিভেছে সেই জাহাজের আগুন। ১১ ঘণ্টা পর ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলবাহী ‘সাগর নন্দিনী-২’-এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৫টায় ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় ১২ জন পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিন জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুই পুলিশ সদস্যকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই গণেশ চন্দ্র ঘরামী (৫০), কনস্টেবল পলাশ (২৫), এসআই হাকিম (৫০), কনস্টেবল মেহেদী (২৭), নৌ-পুলিশের এটিএসআই হেলাল উদ্দিন (৫৫), নায়েক সিদ্দিক (৪৫), এসআই মোস্তফা (৪৩), সাগর নন্দিনী-৪-এর বাবুর্চি কাইয়ুম (৩২) ও স্থানীয় শ্রমিক হালিম হাওলাদার (৫০)। গুরুতর দগ্ধ দুজন হলেন কনস্টেবল শওকত (৩৫) ও দ্বিপ (৩২)। অন্যদের নাম জানা যায়নি।

ঝালকাঠির সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম জানান, সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১২ পুলিশ সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন আহমেদ বলেন, আমাদের ১২টি ইউনিট ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026