1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিমি যানজট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ।সড়ক-মহাসড়কগুলোতে দেখা দিয়েছে যানজট। কোনো কোনো সড়কে যানবাহন না থাকায় ট্রাকে, পিকআপে করে বৃষ্টিতে ভিজে যাতায়াত করতে হচ্ছে লোকজনকে।

 

ঈদে ঘরে ফেরা মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের সদর উপজেলার বাঐখোলা পর্যন্ত এ যানজট দেখা দেয়।

এই সড়কে যানজটের কারণ হিসে‌বে যানবাহনের সংখ্যা বৃ‌দ্ধি, সেতুর ওপরে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোকে দায়ী করেছেন ট্রাফিক পু‌লিশ।

জানা গে‌ছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুটি গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়। বিকল গাড়িটি সরিয়ে নিতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর ৪ টা ১৫ থেকে ৪ টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয় মহাসড়কে।

এদিকে, মহাসড়কে যানজটের কারণে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ। বিশেষ ক‌রে যারা বাস না পে‌য়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে বা‌ড়ি‌ ফির‌ছেন বৃষ্টির কারণে তারা বে‌শি সমস্যায় প‌ড়ে‌ছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়।আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026