1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে এ দৃশ্য দেখা যায়।

 

জানা গেছে, রোববার (২৫ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোল আদায় বন্ধ রাখায় ওই যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

এদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। রাতে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর কয়েকটি দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এছাড়া বেশ কয়েকবার সেতুতে টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026