1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৪৯ বার দেখা হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী এবং জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অ্যালোকেশন অভ্ বিজনেস অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সকল উইং, অধিশাখা ও শাখার কাজ এবং বর্তমান সরকারের সময়ে সম্পাদিত কাজের এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তর/দপ্তরসমূহের ওয়েবপোর্টাল হালনাগাদকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শনের টিকিট বিক্রি থেকে যে আয় হয় তার একটি নির্দিষ্ট অংশ ঐ প্রতœতাত্ত্বিক নিদর্শনের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করার সুপারিশ করে।
বৈঠকে বিভিন্ন প্রতœতাত্ত্বিক রাজবাড়ি বা জমিদার বাড়ির সংস্কারে বিত্তশালীদের এগিয়ে আসার জন্য এবং পরীক্ষামূলকভাবে যেকোনো একটিকে আবাসিক হোটেল হিসেবে গড়ে তুলে পর্যটক আকর্ষণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে দশম জাতীয় সংসদের সদস্য অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026