1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা তুঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ২৮ মামলার আসামি মাদক কারবারি লালন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে পুলিশ প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত আইজিসহ ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত তিস্তাসহ দেশের চার প্রধান নদীর পানি সতর্কসীমায়, রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ, শিরোপার দৌড়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

ট্রেনে স্বস্তির ঈদযাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোজার ঈদের মতো কোরবানির ঈদেও ট্রেনে স্বস্তির ঈদযাত্রা শুরু হয়েছে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও টিকিট বিহীন যাত্রী এই দুই মিলিয়ে ঈদযাত্রা শুরুর প্রথম দিনে স্বাচ্ছন্দ্যে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।

আজ শনিবার সকাল ৬টায় যথাসময়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস।

এরপর সকাল ৬টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস,৬ট ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭টা ১৫ এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, ৭টা ৩০ তিস্তা এক্সপ্রেস, ৭ট ৪৫ মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৮টা ১৫ সুন্দরবন এক্সপ্রেস ও সকাল ৯টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে রংপুর এক্সপ্রেস।

রংপুরগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, ‘গত ঈদের মত এই ঈদেও অনলাইনে টিকিট কিনেছি। প্রথম দুই থেকে তিন দিন স্বস্তি নিয়ে যাওয়া যায়।’ তবে এই যাত্রী স্ট্যান্ডিং টিকিট নিয়ে একটু বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আসনের বাইরে যাত্রী কেন নিতে হবে। এতে সমস্যা তৈরি হয়।’

প্রতিটি ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছে
প্রতিটি ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘প্রতিটি ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের যাত্রা নিরাপদ ও সুন্দর হচ্ছে। আমরা যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করব।’

এদিকে, যাত্রার দিনে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডিং টিকিট। এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে।

গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে টিকিট বিক্রি শেষ।

এর আগে ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ থেকে ১৮ জুন দেওয়া হয় ২৮ জুন পর্যন্ত টিকিট।

একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট। তবে ২১ জুনে ১ জুলাইয়ের টিকিট ও পাওয়া গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026