1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বরগুনা ও রাজশাহী বিভাগ সেমিফাইনালে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর পূর্ব ষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উভয় খেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এর দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026