1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৬৫ বার দেখা হয়েছে

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
পাসপোর্ট নাগরিকের গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র। বিশ্ব দরবারে পাসপোর্ট কেবল নাগরিকের জাতীয় পরিচয়ই তুলে ধরে না, এর মাধ্যমে জাতির আভিজাত্য, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাবমূর্তি ফুটে ওঠে। সময়ের পরিক্রমায় তথ্যপ্রযুক্তি বিকাশের সাথে সাথে এনালগ পাসপোর্ট পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির উন্মেষ ও বিকাশ ঘটেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার ২০১০ সালে এমআরপি ও এমআরভি বাস্তবায়নের পর এখন ই-পাসপোর্ট প্রণয়নের প্রকল্প হাতে নিয়েছে। পাসপোর্ট সেবার মাধ্যমে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশবাসী ও বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।
বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় কর্মকা-, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণাসহ নানা কারণে এ দেশের মানুষকে পৃথিবীর অন্যান্য দেশে ভ্রমণ করতে হয়। সঙ্গত কারণেই পাসপোর্টের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনপ্রত্যাশা পূরণে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, জনসেবাই সরকারের মুখ্য উদ্দেশ্য ও পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য বাস্তবায়নে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য : ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’- যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সেবার মানোন্নয়নে আরো তৎপর থাকবে-দেশবাসী তা প্রত্যাশা করে।
পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ সফল হোক-এ কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026