1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

নেত্রকোনায় আওয়ামী লীগ-বিএনপির লড়াই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে নির্বাচনী প্রচারে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার পাঁচটি নির্বাচনী এলাকার রাজনীতির মাঠ। কিন্তু নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থীরা যতটা সরব, বিএনপির প্রার্থীরা ততটা নয়। তবে দলগতভাবে এ জেলায় আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই শক্তিশালী। জাতীয় পার্টির (এরশাদ) কমিটি থাকলেও অবস্থান ততটা সুদৃঢ় নয়। জামায়াত পুরো কোণঠাসা। বাদবাকি দলগুলোর হাতেগোনা কয়েকটার অস্তিত্ব আছে, বেশিরভাগেরই অস্তিত্ব নেই। দ্বাদশ নির্বাচনেও আওয়ামী লীগ তাদের আসনগুলো ধরে রাখতে চায়। অন্যদিকে বিএনপি চায় তাদের হারানো আসন পুনর্দখল করতে। লক্ষ্য বাস্তবায়নে দু’দলই মরিয়া।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) :
সীমান্তবর্তী ও আদিবাসী অধ্যুষিত দুই উপজেলার ১৫ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসন। নবম সংসদে এ আসনের এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মোশতাক আহমেদ রুহী। দশম নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। তার বদলে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত হন বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ছবি বিশ্বাস। মনোনয়নবঞ্চিত রুহী এবং সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল তখন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখেও ওই তিন জনসহ মনোনয়ন যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের মোট ১৪ প্রার্থী। ছবি বিশ্বাস সাবেক এমপি হিসেবে নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন। অন্যদিকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীও মনোনয়নের ব্যাপারে আশাবাদী। গত নির্বাচনে আরেক স্বতন্ত্র প্রার্থী শাহ কুতুবউদ্দিন তালুকদার রুয়েলের পক্ষেও গণসংযোগ করছেন তার কর্মীসমর্থকরা। তিনবারের সাবেক এমপি জালাল তালুকদারের পুত্র হিসেবে তিনি সুপরিচিত। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আদিবাসী নেতা উপাধ্যক্ষ রেমন্ড আরেংও দলীয় মনোনয়ন পেতে চান। আরেক মনোনয়নপ্রত্যাশী বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার। এছাড়া কলমাকান্দা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, আজমল হোসেন পাইলট ও মনোনয়নের জন্য তৎপর।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026