1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

গাজীপুর সিটি নির্বাচন জাহাঙ্গীরকে নিয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ঋণখেলাপির জামিনদার হিসেবে মনোনয়ন বাতিল হওয়া জাহাঙ্গীর আলমকে নিয়ে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর নির্বাচন উপলক্ষে গঠিত টিমের প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি সাংবাদিকদের বলেছেন, জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক শেষে এ দাবি করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির গাজীপুর মহানগর সভাপতি আজমত উল্লা খান। তবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। যদিও যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির জামিনদার হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে আপিলের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর আলম। অন্যদিকে তাঁর মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তাঁর মায়ের মনোনয়ন বৈধ হয়েছে।

আজ ধানমন্ডিতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আওয়ামী লীগের সমন্বয় টিমের সদস্য ছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন চৌধুরী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026