1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

গাজীপুর সিটিতে মেয়র পদে ১২ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এদিন দুপুর ১২টায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

এদিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। বেলা সাড়ে ৩টার দিকে তার উপস্থিতিতে কয়েকজন সমর্থকসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। একই সময়ে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর।

মেয়র পদে মোননয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এ ছাড়া স্বতন্ত্র থেকে আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান ও মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026