1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ডুমুরিয়া এবং দীঘলিয়া থানার পৃথক দুই মামলায় বৃহস্পতিবার খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। উচ্চ আদালতের জামিন শেষে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

হেলাল-এজাজ ছাড়াও যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ। অন্যদিকে দীঘলিয়া থানায় অনুরূপ অভিযোগে দায়ের করা মামলায় হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগরকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশের মতো ডুমুরিয়াতেও পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ওই রাতে ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026