1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স- ২০২৩ যানজটে বিশ্বে পঞ্চম ঢাকা’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে শহরটি। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি। প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার লাগোস। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য এসেছে। বুধবার (৫ এপ্রিল) নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

নামবিওর সূচকে যানজটের তালিকায় দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। ষষ্ঠ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। তালিকায় অষ্টম স্থানে ভারতের কলকাতা।

যানজটের জন্য ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়াকে দেয়া হয়েছে ৩৪৮ দশমিক ৭। লস অ্যাঞ্জেসেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪। এক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেয়া হয়। যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক। যানজটের তালিকায় ২৩৯ নম্বরে সবচেয়ে ভালো অবস্থানে নেদার?ল্যান্ডস। দেশটির স্কোর ৩৬ দশমিক ৩।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026