1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

মহাসড়কে ভ্রাম্যমাণ ডাকাত দল : যেখানে সুযোগ সেখানেই ডাকাতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি

ট্রাকে বসে ভ্রাম্যমাণ ডাকাতের দল বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে ঘুরে বেড়ান। পথে যেখানেই সুযোগ পান সেখানেই শুরু করেন ডাকাতি। এমন আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাছে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটে জেলা ফকিরহাট থানার জাড়িয়া বারুইডাঙ্গা জিয়াউল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৭), একই গ্রামের আমির আলী শেখের ছেলে বোরহান শেখ ওরফে বুরান (১৯), লখপুর গ্রামের মাহবুব শেখ ওরফে হাবিবুর রহমানের ছেলে আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট (২২), জাড়িয়া মাইটকুড়রা গ্রামের মৃত জাহাঙ্গীর শেখ শিমুল শেখ ওরফে হৃদয় (২৪) এবং খুলনা জেলার রূপসা থানার তালিমপুর গ্রামের হেলাল শেখের ছেলে বাগেরহাট পৌর এলাকার চালতাতলা মহল্লার বাসিন্দা কামাল শেখ ওরফে কামরান শেখ (২৭)।

পুলিশ সুপার বলেন, ‘গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাটশালার মোড়ে দাশুরুয়া-রুপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতল মিলে ডাকাতি করে তারা। চাতালের নাইটগার্ডের হাত-পা ও মুখ বেধে দুর্ধর্ষ ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ।’

তিনি বলেন, ‘এরা সবাই পেশাদার ডাকাতি দল। তারা ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এসময় সুযোগ বুঝে ডাকাতি করে তারা। বিশেষ করে মহাসড়কের পাশে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেইসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ডাকাতি করে তারা।’

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, হত্যা ও মাদকসহ ৪-৮টি পৃথক পৃথক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এবং সদর সার্কেল ডি,এম, হাসিবুল বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026