1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশ দুটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১৯ জনে।

 

প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের মতে, তুরস্কে নিহতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন। আর সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী-নিয়ন্ত্রিত উভয় এলাকায় মোট নিহত হয়েছে পাঁচ হাজার ৮০১ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, এ ভূমিকম্পটি আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ
ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় নগরী আলেপ্পোতে বিমানটি অবতরণ করে। এক দশকেরও বেশি সময় পর, এই প্রথম সৌদি ত্রাণবাহি বিমান যুদ্ধবিধস্ত সিরিয়ায় পৌঁছলো। পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি কথা জানায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিমানটি ৩৫ টন খাদ্য সহায়তা নিয়ে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই ধরনের সর্বশেষ ফ্লাইট ২০১২ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় অবতরণ করেছিল।

সৌদি আরব ২০১২ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং যুদ্ধের আগের পর্যায়ে বিদ্রোহীদের সমর্থন দেয়। ৭.৮-মাত্রার ভূমিকম্পে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় এই সৌদি সাহায্যবাহী বিমানটি অবতরণ করল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ সরকার-নিয়ন্ত্রিত প্রদেশ আলেপ্পো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দু’লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সূত্র : এবিসি নিউজ ও এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026