1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

নতুন ১০টি বিল পাস করে শেষ হলো সংসদের অধিবেশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নতুন ১০টি বিল পাস বা আইন প্রণয়নের মাধ্যমে আজ শেষ হয়েছে জাতীয় সংসদের ২১তম অধিবেশন। এ অধিবেশনে ২৬ কার্যদিবস সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

অধিবেশনের শেষ কার্যদিবসে সংসদে যোগ দেন বিএনপির পদত্যাগের ফলে শূন্য ঘোষিত ৬টি সংসদীয় আসন থেকে উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। স্পিকার সংসদে তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন।

আজ রাত সোয়া ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে অধিবেশনের সমাপনী ঘোষণা করেন। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন।

এর আগে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ভাষণটি সংসদে শোনানো হয়।
এর আগে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে জানান, এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবিধানের বিধান মোতাবেক এই সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদ গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ২০৯ জন এমপি আলোচনা করেছেন। ৪০ ঘণ্টা ২৭ মিনিট সময় এই আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এই অধিবেশন চলাকালে চলতি সংসদের সদস্য চট্টগ্রামের মোছলেম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেন।

তিনি আরও বলেন, এ অধিবেশনে ১৯টি বিল উত্থাপিত হয়েছে। ১০টি বিল পাস হয়েছে। একটি অধ্যাদেশও উত্থাপিত হয়েছে। আমরা অনুমোদন করে দিয়েছি। ১২ কমিটি পুনর্গঠন করা হয়েছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026