1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

ভূমিকম্পে মারা গেলেন তুর্কি গোলরক্ষক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পের ধ্বংসতূপ থেকে বেঁচে ফিরেছিলেন ক্রিস্টিয়ান আতসু। তবে আতসুর মতো সৌভাগ্য তো আর সবার কপালে জোটে না। গতকাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেলেন তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান।

তুরকাস্লানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোর। মালাতিয়াস্পোর ক্লাব গতকাল তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। শান্তিতে থাকবেন। আপনার মতো ভালো মানুষকে আমরা কখনো ভুলব না।’

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তুরকাস্লানের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ইয়ানিক বোলাসি। বোলাসি টুইট করেছেন, ‘শান্তিতে থেক ভাই ইয়ুপ আহমেত তুরকাস্লান। এক মুহূর্তের জন্য ডাগআউটে তুমি কাউকে দেখতে পাচ্ছিলে, পরের মুহূর্তে তুমি আর পাচ্ছ না। তার পরিবার ও ইয়েনি মালাতিয়াস্পোর সতীর্থদের প্রতি জানাই সমবেদনা। শুনে খুবই খারাপ লাগছে। আশা করি, আমরা সবার বিপদে এগিয়ে আসতে পারব।’

ক্লাব ক্যারিয়ারে তুরকাস্লান খেলেছেন ৯৪ ম্যাচ। আর ইয়েনি মালাতিয়াস্পোরে ৬ ম্যাচ খেলেছিলেন সাবেক তুর্কি এই গোলরক্ষক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026