1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

অপেক্ষা বাড়লো রাষ্ট্রপতি পদ নিয়ে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি পদে কে হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের লেভেল ৯ এর সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় দলের সভায় সংসদ সদস্যরা বিষয়টি সভানেত্রীর ওপর ছেড়ে দেন।

বৈঠকে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা ও সংসদীয় দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে দল যাকে মনোনয়ন দেবে তাকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত সংসদ সদস্যরা হা সূচক জবাব দেন। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার প্রসঙ্গে সভানেত্রীকে দায়িত্ব অর্পণ করেন।

 

আজ কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে অথবা কে হচ্ছেন পরবর্তী দেশের এক নম্বর অভিভাবক, তা জানতে অপেক্ষা বাড়লো সবার। বৈঠকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026