1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী

ব্রিটিশ জনগণের সেবার জন্য রাণী দ্বিতীয় এলিজাবেথ চিরস্মরণীয় হয়ে থাকবেন- আরসিটি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (আরসিটি) আয়োজিত শোকসভায় বক্তারা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণকালের সেরা রাষ্ট্রনায়ক উল্লেখ করে বলেছেন, ৭০ বছর ধরে তিনি ব্রিটিশ জনগণ ও কমনওয়েলথ দেশগুলির সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।

 

এ জন্য মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মহাপ্রয়ান উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অ্যাপল রিয়েল এস্টেটে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (অরসিটি) আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

আরসিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফানু মিয়ার সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন এনাম, শিক্ষা ও কল্যাণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী শুভন, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোহম্মদ রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক এম.এ মজিদ, মোহাম্মদ এনামুল হক, মকসুদ আহমেদ, এম এ কালাম, শাহীন আহমেদ প্রমুখ।

শোক সভায় গৃহিত এক প্রস্তাবে মহামান্য রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। অপর এক প্রস্তাবে রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026